আন্তর্জাতিক

এবার নিজ দলের সিনেটরদের উপর চড়াও হচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচটি অঙ্গরাজ্যের ফলাফল এখনো আসেনি। কার্যত ২১৪ ইলেক্টোরাল ভোট নিয়ে জয়ের আশায় ঝুলছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগে অতি উত্তেজনায় জয়ের ঘোষণা দিয়ে দেন। হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রথা ভেঙে করেন বিয়ার পার্টি। কিন্তু সময় যত পার হয়ে যাচ্ছে, ট্রাম্পের চওড়া হাসি মিইয়ে যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে তাই এবার নিজ দলের সিনেটরদের উপর চড়াও হতে শুরু করেছেন তিনি।

বিতর্ক জন্ম দেওয়ার মতো কিছু টুইট, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি- দিয়ে যে সুর তুলেছিলেন ট্রাম্প, তাও থেমে যেতে শুরু করেছে। ‘নিজেদের’ রাজ্যগুলোতে ডেমোক্র্যাটের সঙ্গে ভোটের ব্যবধান কমাতে শুরু করলে সিনেটরদের ফোন করতে শুরু করেন ট্রাম্প। তাদের উপর বিরক্তি ও সন্দেহ প্রকাশ করতে শুরু করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে, ভোট গণনার দিন রিপাবলিকান গভর্নরদের ফোন করে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। তাদের উপর বিরক্তি ও সন্দেহ প্রকাশ করছেন তিনি। এমনকি আগে থেকে ঠিক করে রাখা আইনি কৌশলের ওপরও তিনি আস্থা হারাচ্ছেন। অ্যারিজোনার গভর্নর ডগ ডসি, জর্জিয়ার ব্রায়ান কেম্প, ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে ফোন করে রাগ ঝেড়েছেন।

এদিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে বাইডেনকে জয়ী ঘোষণা দেওয়ার পরপরই নিজ দেশের গণমাধ্যম ফক্স নিউজের উপর খেপে যান ট্রাম্প। অ্যারিজোনায় ভোট গণনা চলাকালে তিনি সেটি থামানোর জন্য মামলা করার নির্দেশ দেন। রিপাবলিকানরা গতকাল বুধবার সারাদিন আইনি কৌশলে ব্যস্ত সময় পার করেছেন। এ কারণে আরও রেগেছেন ট্রাম্প। সহযোগীদের ফোন করে ক্ষোভও প্রকাশ করেছেন।

পরাজয় বরণ করতে হবে কিনা- এই আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প শিবিরে। সুইং স্টেট উইসকনসিনের ভোট পুনরায় গণনার আবেদন করার কথা জানিয়েছে তারা। মিশিগানেও ভোট পুনরায় গণনা করার আবেদন করা বলে বলে জানায় ট্রাম্পের সহযোগীরা। কিন্তু মিশিগানের প্রধান নির্বাচন কর্মকর্তা জোসলিন বেনসন ট্রাম্পের এ কাজকে ছেলেমানুষি বলে মন্তব্য করেছেন।

পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ভোট গণনা বন্ধের দাবিতে মামলা করেছে রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণা শিবির। অবশ্য এটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল, কারণ, ট্রাম্প শুরু থেকেই মামলা করার হুমকি দিয়ে আসছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা