আন্তর্জাতিক

ভোট চুরির অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ভোট চুরির অভিযোগ এনে পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, বড় বড় মিডিয়ার সমর্থন, বিশাল অর্থের লেনদেন এবং বড় বড় প্রযুক্তি জো বাইডেনকে প্রেসিডেন্ট বানানো জন্য উঠেপড়ে লেগেছে। ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর বিবিসি, ডেইলি মেইল।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কারচুপির মাধ্যমে নির্বাচন চুরির চেষ্টা করছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যদিও এর পক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি বলছেন, বিভিন্ন রাজ্যে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন দাখিল করেছেন।

তিনি বলেন ‘আইন-সম্মত’ উপায়ে ভোট গুনলে তিনি সহজেই বিজয়ী হতেন। তার ভাষায়, যদি ‘বেআইনি ভোট’ গোনা হয় তাহলে তাদের কাছ থেকে নির্বাচন চুরি করা হচ্ছে। ট্রাম্প বলছেন যে, কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পরে ‘রহস্যজনক’ ভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।

তিনি দাবি করেছেন, এখানে নির্বাচন শেষ হবার পর ভোট পাঠানো হয়েছে, বেআইনি ভোট গ্রহণ করা হয়েছে, গোপনে ভোট গোনা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি। তবে তার এসব দাবীর পক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি নির্বাচনের আগের মাসগুলোতে প্রকাশিত জনমত জরীপের তীব্র নিন্দা করে বলেন যে, তার সমর্থকদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে জো বাইডেনকে এগিয়ে দেখিয়ে এসব জরিপ প্রচার করা হয়েছিল।

নির্বাচনের আগে বেশির ভাগ জরিপে দেখা গেছে যে, বাইডেন দেশব্যাপী এগিয়ে আছেন। অনেক পর্যবেক্ষক ধারণা করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল বিজয় হবে।

এদিকে, ট্রাম্পের এক নির্বাচনী কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, জো বাইডেন জয় ঘোষণা করলেই ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেবেন, তেমন কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই। একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে প্রেসিডেন্ট জয়ী হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট। সেদিক বিবেচনায় ট্রাম্পের চেয়ে বাইডেন অনেকটাই এগিয়ে গেছেন।

গণনার প্রথমদিকে বেশকিছু অঙ্গরাজ্যে এগিয়েছিলেন রিপাবলিকানরা। কিন্তু পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই ছবিটা একটু-একটু করে বদলাতে শুরু করে। এগিয়ে যান বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় পোস্টাল ব্যালট গণনা চলছে। গণনা শেষ না হলে চূড়ান্ত ফল মিলবে না। তবে লড়াইমঞ্চ এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা