আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে তার পদত্যাগের কথা জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বলা হচ্ছে, মতবিরোধের পাশাপাশি মার্ক এসপারের পুনঃনিয়োগের সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছিল।

এদিকে এসপার এমন সময় পদত্যাগপত্র জমা দিলেন যখন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হতে চলেছেন এবং দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

এনসবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য পথ সহজ করে দেন। তবে এসপারের বিষয়ে জল্পনা ছিল যে, নির্বাচনের পর ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারেন। সেক্ষেত্রে এসপার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। এছাড়া, মার্কিন প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্পের আমলে যত মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বহিষ্কার অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে আমেরিকার ইতিহাসে তা নজিরবিহীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। পরবর্তী প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হয়নি। সে কারণে আরও কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে। তবে এখনও যেসব রাজ্যে ফলাফল ঘোষণা বাকি সেগুলোর বেশিরভাগেই দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া এবং আলাস্কায় ভালো অবস্থা রয়েছেন ট্রাম্প। অপরদিকে নেভাদায় এগিয়ে আছেন জো বাইডেন। তবে সেখানে দু'জনের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। তাই আপাতত চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতেই হচ্ছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা