আন্তর্জাতিক

আজ থেকে ইতালিতে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ইতালিতে ফেরও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার ( ৬ নভেম্বর) থেকে এই লকডাউন শুরু। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। তবে পুরো ইতালিতে রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ-ই থাকবে।

দিনদিন করোনার প্রাদুর্ভাব বাড়ার কারণে দেশটিতে গত বুধবার রাতে নতুন করে লকডাউনের অধ্যাদেশ জারি করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি।

লম্বারদিয়া, পিউমন্তে, আলতো আদিজে, ভালে দি আওস্তা এবং কালাব্রেইয়ার মতো ঝুঁকিপূর্ণ বিভাগ ও অঞ্চলে আপাতত ১৫ দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
করোনার প্রকোপ অনুযায়ী নতুন এই অধ্যাদেশ এলাকাভেদে কমলা, হলুদ এবং সবুজ তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ইতালির লম্বারদিয়া অঞ্চলে আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি। তাই এটি রেড জোনের মধ্যে রয়েছে।

তবে, লাল চিহ্নিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন থাকবে। লালা ব্যতীত অন্যসব এলাকা থেকে আরেক এলাকায় প্রবেশ করতে পারবেন সাধারণ জনগণ।

তবে লাল চিহ্নিত অঞ্চল থেকে অন্য এলাকায় যেতে চাইলে অটো সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কারণ দেখাতে হবে চেকপোস্টে। একইসঙ্গে লাল অঞ্চল থেকে কেউ কমলা, হলুদ ও সবুজ জোনে আসতে পারবে না অতি প্রয়োজন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া। লাল অঞ্চলে ফার্মেসি, সেলুন, খাবারের দোকান, ফ্যক্টরি ছাড়াও বার, রেস্টুরেন্টসহ সবকিছু বন্ধ থাকবে। সূত্র: এপি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা