আন্তর্জাতিক

হোয়াইট হাউজ থেকে ট্রাম্পকে বিদায় করা হবে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে বরখাস্তের ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন জো বাইডেন। ডেমোক্র্যাটিক পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন, ‘ফাউচিকে নয়, ট্রাম্পকেই বিদায় করা হবে।‌‌’ সোমবার ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে নির্বাচনি প্রচারে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

মার্কিন প্রশাসনে অ্যান্থনি ফাউচি-র মতো একজন বিশেষজ্ঞকে রাখতে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান বাইডেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-ও ফাউচিকে বরখাস্ত করার ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বাইডেনের প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অল্প কয়েকজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন ফাউচি, যিনি করোনা মহামারিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অথচ পুনরায় নির্বাচিত হলে তিনি তাকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, ফ্লোরিডায় এক সমাবেশে অংশ নিয়ে অ্যান্থনি ফাউচিকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কোভিড-১৯ সংক্রান্ত মিডিয়া কাভারেজেরও সমালোচনা করেন তিনি। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ফাউচিকে বরখাস্ত করুন বলে চিৎকার করতে থাকে। তখন ট্রাম্প বলেন, আর কাউকে বলবেন না। আমাকে নির্বাচনের পর কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। আমি এ পরামর্শকে স্বাগত জানাই।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন ফাউচি। এ ঘটনায় ক্ষুব্ধ হয় রিপাবলিকান শিবির। যার জেরে নির্বাচনি প্রচারে গিয়ে তাকে সরিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান ট্রাম্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা