আন্তর্জাতিক

দূষণ এড়াতে দিল্লিতে নতুন কোন শিল্প কারখানা নয় : কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : দূষণের মাত্রা কমানোর অংশ হিসেবে দিল্লিতে নতুন করে কোনো শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। বলেন, দিল্লির অর্থনীতি সেবা ভিত্তিক, উৎপাদন ভিত্তিক নয়। সেবামুখী এবং হাইটেক শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প ব্যয়ে শিল্প এলাকায় জায়গা বন্দোবস্ত দেয়া হবে বলেও জানান তিনি।

নতুন নিয়মে আইটি, মিডিয়া, কল সেন্টার, এইচআর সার্ভিস, বিপিও, টিভি ভিডিও প্রডাকশন হাউস, মার্কেট রিসার্চ এবং প্লেসমেন্ট এজেন্সিগুলো লাভবান হবে বলে জানান তিনি।

অতিরিক্ত ভাড়ার কারণে আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আর্কিটেক্টের মতো যেসব পেশাজীবী বাধ্য হয়ে উপশহরে থেকে সেবা দিয়ে আসছিলেন এখন তারা দিল্লির শিল্প এলাকায় নিজেদের অফিস খুলতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লির মাস্টারপ্ল্যানের আওতায় শুধুমাত্র বাণিজ্যিক এলাকায় অফিস খুলতে পারেন তারা। বাণিজ্যিক এলাকায় ভাড়া বেশি হওয়ায় তাদের গুরগাঁ, নইদা অথবা ফরিদাবাদের মতো এলাকায় চলে যেতে হয়েছে। এখন তারা শিল্প এলাকায় কম ভাড়ায় নিজেদের অফিস পরিচালনা করতে পারবেন।”

তিনি বলেন, “দিল্লি এখন শিল্পদূষণ মুক্ত নগরী হবে। আমাদের শিল্প এলাকা হবে পরিষ্কার এবং সবুজ।”

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল শহরের আশপাশে শিল্প কার্যক্রম বন্ধ ঘোষণার পর বেশ কয়েকটি কোম্পানি গেল কয়েক বছরে নিজেদের উৎপাদন কারাখানা দিল্লি থেকে সরিয়ে নিয়েছে।

বর্তমানে ৩ হাজারের বেশি কোম্পানি দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিউনে কর্মকাণ্ড পরিচালনা করছে। শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারণে প্রতি শীতে বিরূপ আবহাওয়ার শিকার হতে হয় স্থানীয়দের।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা