আন্তর্জাতিক

সেনেগাল উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ২০০ অভিবাসী নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা।

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে একটি নৌকা সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছেড়ে যায়। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দূরে পৌছার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও উদ্ধার কাজে এগিয়ে আসে । তারা ৬০ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়।

দিনদিন এই পথে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়তে থাকে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল সেপ্টেম্বর মাসেই ১৪টি নৌকায় করে ৬৬৩ জন অভিবাসীকে সমুদ্রে ভাসতে দেখা গেছে। তার মধ্যে ২৬ শতাংশ নৌকাডুবির ঘটনার শিকার হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে, গত বছর ক্যানারি দ্বীপে ২ হাজার ৫৫৭ জন অভিবাসী এসেছিলেন অবৈধ পথে। এবার সেই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেড়ে দাড়িয়েছে ১১ হাজার।

এই পথে ২০১৯ সালে মারা গিয়েছিল ২১০ জন। এবার অক্টোবর পর্যন্তই মারা গেছে ৪১৪ জন। খবর আল জাজিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা