আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার খর্ব হয়েছে এমন অভিযোগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দেশটির বিরোধীদলীয় ছয় এমপি। খবর রয়টার্স। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপের ব্যাপারে জনসনের ভূমিকাকে চ্যালেঞ্জ করে এবং এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে ওই মামলা দায়ের করা হয়। এর আগে, ২০১৬ সালের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা সংক্রান্ত গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে।

পরে, এক সংসদীয় প্রতিবেদনে জানানো হয়েছে ওই সময় রাশিয়া গণভোটে হস্তক্ষেপ করেছে কী না - তা উদ্ঘাটনে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্তের পরামর্শও দেওয়া হয়। এদিকে, ওই সংসদীয় প্রতিবেদনের ভিত্তিতেই জনগণের অধিকার সংক্রান্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে বরিসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এ ব্যাপারে মামলা দায়ের করা এমপিদের পক্ষ থেকে ক্যারোলিন লুকাস বলেছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং গণতান্ত্রিক সংহতি বিনষ্ট হবে আর সরকার অন্ধের ভূমিকায় থাকবে তা মেনে নেওয়া যায় না, তাই তাদের জবাবদিহতা নিশ্চিত করতেই তারা এই মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন।

এছাড়াও, মামলা পরিচালনাকারী লিগ্যাল ফার্ম লেই ডে'র পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে হাজির হয়ে অভিযোগকারীরা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে স্বাধীন তদন্ত দাবি করেছেন, যেনো ভবিষ্যতের নির্বাচনগুলো প্রভাবমুক্তভাবে আয়োজন করা যায়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা