আন্তর্জাতিক

আজারবাইজানে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ২১ আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ফলে দু'পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এর আগে তিনবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে। বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে।

আজারবাইজান অভিযোগ করেছে, আর্মেনিয়া থেকে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। তবে বুধবারের ওই হামলার কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। দু'দেশের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। আজারবাইজান বলছে, বার্দা জেলায় হামলায় বহু বেসামরিক হতাহত হয়েছে।

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে, রাশিয়ার রিয়া নভোস্তি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখের সঙ্গে আর্মেনিয়া সীমান্তে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেন, এটা বিশেষ কিছু নয়। প্রধানমন্ত্রী পাশিনিয়ান বলেন, আর্মেনিয়ার সীমান্তে তুরস্ক এবং ইরানের সঙ্গে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন হয়েছে। আর্মেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম সীমান্তে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি রয়েছে।

আজারবাইজান বলছে, আর্মেনিয়া বাহিনী বার্দায় স্মার্চ মিসাইল নিক্ষেপ করেছে। প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ২১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৭০ জন। প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষ রাজি হলেও তা কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুই দেশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা