বিশ্বে একদিনে করোনা শনাক্ত ৫ লক্ষাধিক
আন্তর্জাতিক

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ৫ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রথম ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বিশ্বে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ১২৯ মানুষ। এছাড়া একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন। গতকাল বুধবার (২৮ অক্টোবর) একই সময়ে এই সংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন।

অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জনের। গতকাল বুধবার (২৮ অক্টোবর) একই সময়ে এই সংখ্যা ছিল ১১ লাখ ৭১ হাজার ৩০৮ জন।

এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৫০৮ জন। গতকাল বুধবার (২৮ অক্টোবর) এই সংখ্যা ছিলো ৩ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৪৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৩ হাজার ১৩০ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২০ হাজার ৫৬৩ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৪৬৮ জন।

করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ হাজার ৩০৯ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬ হাজার ৮৬৩ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৯৭৬ জন। আর মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৩৫ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৩ লাখ ১৪ হাজার ৯৫১ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৫৯ লাখ ৩৩ হাজার ২১২ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৯ লাখ ৩৪ হাজার ৫৪৮ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা