আন্তর্জাতিক

ফ্রান্সের চার্চে আল্লাহু আকবার বলে নারীর শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরে একটি চার্চে হামলার ঘটনা ঘটেছে। এতে শিরশ্ছেদ করে এক নারীসহ মৃত্যু হয়েছে তিন জনের। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিস শহরের মেয়র ক্রিস্টিনা অ্যাসত্রোসি হামলার বিষয়টি স্বীকার করেছেন। উপস্থিত জনসাধারন জানায় হামলাকারীরা আল্লাহু আকবার বলেই হামলা চালায়।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ছুরি নিয়ে এ হামলা করা হয়েছে। এতে নিহত হয়েছে তিনজন। আর চার্চের ভেতরে থাকা নারীকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে ১৬ অক্টোবর স্যামুয়েল প্যাটি নামের এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ম্যাক্রোঁর নিন্দায় ব্যস্ত। এ নিন্দা-বিতর্ক এবং উত্তেজনার মধ্যে চার্চে আবারো হামলার এ ঘটনা ঘটলো। সূত্র: সিএনএন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা