আন্তর্জাতিক

পরিচয় মিললো ফ্রান্সের চার্চে হামলাকারীর

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, আহত আরও অনেকে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহরটির নটরডেম বাসিলিকা চার্চে এক যুবক ধারাল ছুরি নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে একজনকে শিরশ্ছেদ করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ এটিকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। জানা গেছে, হামলাকারী পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম ব্রাহিম আসোউই। ২১ বছর বয়সী এ যুবক কিছুদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে পৌঁছেছিলেন।

ব্রাহিমের কাছে ইতালীয় রেড ক্রসের কিছু কাগজপত্র ছিল। গত মাসে একটি অভিবাসী নৌকায় ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর পর সেগুলো ইস্যু করা হয়েছিল। বিবিসি জানিয়েছে, হামলার সময় ওই যুবক বারবার আল্লাহু আকবার বলছিলেন। এর কিছুক্ষণ পরেই তাকে গুলি করে পুলিশ।

ফরাসি সন্ত্রাসবিরোধী প্রধান কৌঁসুলী জ্য-ফ্র্যাঙ্কয়ে রিকার্ড জানিয়েছেন, হামলাকারীর কাছ থেকে একটি কোরআন শরীফ, দু’টি ফোন ও ৩০ সেন্টিমিটার লম্বা একটি ধারাল ছুরি পাওয়া গেছে।

তিনি বলেছেন, হামলাকারীর ফেলে যাওয়া একটি ব্যাগও পেয়েছি আমরা। ব্যাগের পাশে আরও দু’টি ছুরি ছিল। সেগুলো হামলায় ব্যবহৃত হয়নি।

এদিকে, নিস পরিদর্শন শেষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিযেছেন, চার্চ-স্কুলের মতো স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা সদস্যের সংখ্যা তিন হাজার থেকে বাড়িযে সাত হাজার করা হয়েছে। এছাড়া দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিতে উত্তর-পশ্চিম প্যারিসের একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্যামিয়েল প্যাটি তার ক্লাসে মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র দেখান। এর জেরে তাকে শিরশ্ছেদ করে হত্যা করেন এক মুসলিম যুবক। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

এ ঘটনার পর ম্যাক্রোঁ ঘোষণা দেন, মুসলিমদের তীব্র আপত্তি সত্ত্বেও তার দেশ মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। পরে দেশটির দু’টি সরকারি ভবনে প্রজেক্টরের মাধ্যমে বড় করে সেই বিতর্কিত ছবি দেখানো হয়।

এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক। এমনকি, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও উঠেছে অনেক জায়গায়। সূত্র : বিবিসি

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা