আন্তর্জাতিক

রাশিয়ার বিমান হামলায় ৭৮ মিলিশিয়া যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে।

রাশিয়ার ওই হামলার কারণে ওই অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফায়লাক আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল তা লঙ্ঘন করা হলো।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। সংস্থাটি বলছে, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, গত মার্চ মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর-পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ওই ‍যুদ্ধবিরতির পর ইদলিবে হামলা বন্ধ রাখে সিরিয়ার সরকারি বাহিনী। এর ফলে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল তুরস্ক সমর্থিত মিলিশিয়াদের হাতে। ওই অঞ্চলে যুদ্ধ-সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্ররা কোনও হামলা চলালে ‘পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব’ দেয়ার অধিকার রাখে আঙ্কারা। বিদ্রোহী ও জিহাদিদের শেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা