আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫৭ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানরা এ হামলার ঘটনার দায় অস্বীকার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা