আন্তর্জাতিক
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণা

শীতকালে আমেরিকায় মারা যাবে লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সমস্ত মানুষ যদি মাস্ক ব্যবহার না করে তাহলে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমেরিকায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখে পৌঁছাতে পারে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন-এর পক্ষ থেকে এক গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে। আমেরিকার ১৪টি অঙ্গরাজ্যের নতুন করে যখন করোনাভাইরাস ভয়াবহ ছোবল দিয়েছে তখন এই গবেষণা রিপোর্ট প্রকাশ করা হলো। আমেরিকার শীতকাল আসন্ন এবং এসময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার আমেরিকা জুড়ে ৭৬ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে গত ১৬ জুলাই আমেরিকায় একদিনে সর্বোচ্চ ৭৭ হাজার ২৯৪ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল। এছাড়া, ভারতে গত ১৭ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জন সংক্রমিত হয়েছিল।

ইনস্টিটিউটের পরিচালক ক্রিস মারি এই গবেষণা কাজের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, হেমন্ত এবং শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে যাচ্ছে।

তিনি বলেন, সম্ভাব্য মৃত্যুর সংখ্যা এক লাখ ৩০ হাজারের মধ্যে থাকতে পারে যদি লোকজন ফেইস মাস্ক ব্যবহার করে। এর আগে আমেরিকার ইনস্টিটিউট অফ এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- এর মহাপরিচালক অ্যান্থনি ফাউসি একই কথা বলেছেন। তিনিও ফেইস মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

এর আগে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী এ্যালেক্স আজার বলেছেন, আমেরিকায় অভ্যন্তরীণভাবে নানা রকমের সমাবেশ এবং অনুষ্ঠানের কারণে করোনাভাইরাসের মারাত্মক বিস্তার ঘটেছে। এজন্য তিনি আমেরিকার লোকজনের আচরণকে দায়ী করেন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা