আন্তর্জাতিক

জমে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। শুধু আমেরিকান নয়, বিশ্ববাসীর দৃষ্টি এখন ৩ নভেম্বরের দিকে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র ১০/১১ দিন বাকি। চলছে ক্ষণগণনা।

এখন মুখোমুখি শীর্ষ দুই দলের দুই প্রার্থী। একজন হলেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট পার্টির প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প-জো বাইডেনসহ ১২১৬ জন। ফেডারেল ইলেকশন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন। আর ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। এর আগে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১২ সালের ৫৭তম নির্বাচনে দেশের ৪৪তম প্রেসিডেন্ট এবং ২০০৮ সালের ৫৬তম নির্বাচনে বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২৩০ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদ্ধতি চলছে। দীর্ঘ এই সময়ের মধ্যে প্রথম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন জর্জ ওয়াশিংটন। যিনি আমেরিকার ফাউন্ডিং ফাদারদের অন্যতম।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রাচারণা ততই বেড়ে চলছে। পাশাপাশি প্রধান দুই প্রার্থীর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ততই উঠে আসছে। সর্বশেষ বৃস্পতিবারের প্রেসিডেন্টশিয়াল সর্বশেষ বিতর্কের মধ্যদিয়ে এগিয়ে চলেছে নির্বাচনী ঢামাডোল। এবারের নির্বাচনে মহামারি করোনা ছাড়াও বিদেশি হস্তক্ষেপ, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, কর্ম সংস্থান, বর্ণ বৈষম্য প্রভৃতি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ ছাড়াও আলোচনায় রয়েছে অরাজনৈতিক ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা-বার্তা, বাচন-ভঙ্গি, মিডিয়ার খবর-কে ‘ফেক নিউজ’ অ্যাখ্যা এবং গুরুত্ব না দেয়া, তার ট্যাক্স দেয়া-না দেয়া, গণচীনে ব্যাংক একাউন্ট থাকা, ইসরাইলি প্রীতি প্রভৃতি বিষয়। অপরদিকে জো বাইডেন অপেক্ষাকৃত বয়স্ক, তার রানিংমেট নারী, তার অভিবাসন ও স্বাস্থ্য নীতি (ওবামা কেয়ার), কর্মসংস্থান প্রভৃতি বিষয় আলোচনা-সমালোচনায় স্থান করে নিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা