আন্তর্জাতিক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বোমা হামলায় শতাধিক হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৮ অক্টোবর) ঘর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দপ্তরে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের এই গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘর প্রদেশে পুলিশের সদর দপ্তরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। আফগানিস্তানে সংঘাতে অন্যান্য অঞ্চল বিধ্বস্ত হলেও পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে তেমন সহিংসতা অতীতে দেখা যায়নি। মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীরা একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে এতে ১২ বেসামরিক নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন।

প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি ফরাসী বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, বলেছেন, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছুদিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।

প্রদেশের সরকারি মুখপাত্র আরেফ আবির বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, পাশের নারী ও প্রতিবন্ধী কল্যাণবিষয়ক ভবনও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান এবং আফগান সরকারের মাঝে শান্তি আলোচনা শুরু হয়। শান্তির জন্য চুক্তিতে পৌঁছানোর এই আলোচনা শুরু হলেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা