আন্তর্জাতিক

আমেরিকার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে : ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে।

সমাবেশে ট্রাম্প আরো বলেন, “আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করেছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি কিন্তু এখন সে ক্ষেপণাস্ত্র আমাদের দখলে আছে।”

এর আগে, গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণান্তের কথা বলেছিলেন। সেসময় তিনি এ ক্ষেপণাস্ত্রকে সুপার-ডুপার আখ্যা দিয়ে বলেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে দশ গুণ গতি সম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে দাবি করেছেন, তা এখনো নিশ্চিত করে নি মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এদিকে ১০দিন আগেই রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানা যায়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা