আন্তর্জাতিক

প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে করোনা ছড়ায় : চীন

আন্তর্জাতিক ডেস্ক : প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে করোনাভাইরাস ছড়াতে পারে বলে হুশিয়ার করে দিয়েছেন চীনের বিশেষজ্ঞরা। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিডিসির মাধ্যমে এ পূর্বাভাস দিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন রাষ্ট্রীয়ভাবে এই প্রথম প্যাকেটজাত খাবারের বিষয়ে সতর্কতা মূলক বক্তব্য দিয়েছে চীন।

সম্প্রতি নতুন করে চীনের শেংডং প্রদেশের কুইংডাও শহরে দুই বন্দর কর্মী করোনায় আক্রান্ত হয় । তাদের দেহে করোনার কোনও লক্ষণ ছিল না । তারা বন্দরে জাহাজের মাধ্যমে আমদানি করা হিমায়িত মাছ, মাংস উঠা-নামার কাজ করেন। তাদের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ওইসব প্যাকেটজাত হিমায়িত খাবারের মধ্যেই ছিল করোনা ভাইরাসের জীবাণু। এরপরই চীনের সিডিসির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

শনিবার (১৭ অক্টোবর) থেকে ১৯ দেশের ৫৬টি কোম্পানি থেকে আমদানী করা প্যাকেটজাত খাবার বন্ধ করে দিয়েছে চীন।

চীন সরকারের মতে, গত সপ্তাহে কুইংডাও শহরে নতুন করে করোনার সংক্রমণ ছড়ায়। কিন্তু যেভাবে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই এতে ঝুঁকির পরিমাণ কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্য চীনের বন্দর শহর ডালিয়ান থেকে আমদানিকৃত সামুদ্রিক খাবারের প্যাকেজিংয়ে করোনভাইরাসের অস্বিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।

তার পূর্বে গত জুলাই মাসে চিনের উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয় বন্দরে ডালিয়ানের শুল্ক দপ্তরে আমদানিকৃত হিমায়িত চিংড়ির প্যাকেজিংয়ে করোনাভাইরাস খুঁজে পাওয়া গিয়েছিল। সেই সময় চীন বাইরে থেকে চিংড়ির আমদানি সাময়িক স্থগিত রেখেছিল।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা