আন্তর্জাতিক

ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের দেয় অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ইরানের ওপর থেকে। রোববার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, এখন আর কোনো বাধা নেই ইরানের ওপর। যেকোনো দেশে অস্ত্র আমদানি-রপ্তানি করতে পাবো আমরা।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সমাজ ইরানকে পরমানু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে। যাতে স্পষ্ট বলা হয়েছে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ইরান অস্ত্র আমদানি রপ্তানি করতে পারবে।

আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আজ (রোববার) তেহরান সময় ভোররাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টায়) ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন প্রচেষ্টা আরেকবার সম্পূর্ণ ব্যর্থতার মুখোমুখি হলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা