ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের ১২ জন সাধারণ মানুষ নিহত
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের ১২ জন সাধারণ মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘর্ষে আর্মেনিয়ার ছোড়া গোলায় আজারবাইজানের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এই তথ্য জানিয়েছে। গ্যাঞ্জা শহরে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

আজারবাইজান জানিয়েছে, শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া গোলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে।

আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের এক সহকারী হিকমত হাজিয়েভ টুইটারে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে ২০টির বেশ বাড়ি ধ্বংস হয়েছে।

এই হামলার বিষয়ে আর্মেনিয়ার এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্যাঞ্জাতে শনিবার ভোরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তৃতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে কৌশলগত শহর মিঙ্গেসেভিরে। আজারবাইজান আর্মেনীয় বিদ্রোহীদের রাজধানী স্টেপানাকার্টে গোলা নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এএফপি প্রতিনিধিরা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। কালো ব্যাগে মরদেহ নিয়ে যেতে দেখেছেন তারা। হামলায় কয়েকটি বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে।

তারা আরও জানান, হামলার পর মানুষ এলোপাতাড়ি ছুটছিল। কেউ কেউ নিজেদের ঘুমের পোশাক পরে দৌড়ে বের হন।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ধ্বংসস্তূপ থেকে একটি শিশু, দুই নারী ও চার পুরুষকে বের করতে দেখে দেখেছেন। তিনি বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। শিশুরা টিভি দেখছিল। আমাদের আশেপাশের সব বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। অনেকে মৃত, কয়েকজন আহত।

শনিবারের হামলার ৬ দিন আগে গ্যাঞ্জা শহরের আরেকটি এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। ওই হামলায় ১০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সূত্র : বার্তা সংস্থা রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা