আন্তর্জাতিক

ফাইজার টিকা আসতে পারে নভেম্বরের শেষ দিকে

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১ করোনার টিকার অনুমোদন পেতে নভেম্বরের শেষ দিকে আবেদন করবে ফাইজার। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের পক্ষ থেকে জানানো হয়, তাদের হাতে টিকার নিরাপত্তা তথ্য এসে গেছে। এখন তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করবে। তবে সব প্রক্রিয়ার জন্য ৪৪ হাজার ব্যক্তির ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে হবে। এর জন্য নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে কোভিড-১৯ টিকা তৈরি করছে ফাইজার। এর প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, ‘ইতিবাচক তথ্যগুলো বিশ্লেষণ সাপেক্ষে আপনাদের বিষয়টি স্পষ্ট করছি যে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সকল মাইলস্টোন অর্জনের পর আমরা যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদনের জন্য আবেদন করব।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে ফাইজারের করোনার টিকা বাজারে পাওয়া যাবে। তবে সেই সম্ভবনা নেই বলে জানিয়েছে ফাইজার। চলতি বছরের শেষ নাগাদ তাদের করোনার ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে আশা করছে তারা।

ফাইজারের এই বক্তব্য প্রসঙ্গে হোয়াইট হাইজের মুখপাত্র জুড ডেরে বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ আমরা একটি অথবা দুটি ভ্যাকসিন পাবো, এই ব্যাপারে প্রেসিডেন্ট এখনো আশাবাদী।’

এদিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) জানিয়েছে, জরুরি টিকার অনুমোদন চাওয়ার বিষয়টি টিকার কার্যকারিতা জানার ওপরই নির্ভর করছে। করোনাভাইরাসের কোনো টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে কমপক্ষে দুই মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা