আন্তর্জাতিক

কম্বোডিয়ায় ভারী বর্ষণ ও প্লাবনে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় শনিবারের দীর্ঘায়িত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান কম্বোডিয়ার কর্তৃপক্ষ। কম্বোডিয়ার রাজধানী নমপেনসহ ১৯টি প্রদেশ ও শহরে প্রায় আড়াই লক্ষের অধিক জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় বিনষ্ট হয়েছে প্রায় দুই লাখ চল্লিশ হাজার হেক্টর কৃষিজমি এবং প্লাবিত হয়েছে প্রায় ষাট হাজার বসত-বাড়ি।কর্তৃপক্ষ আট হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

এদিকে. প্রধানমন্ত্রী, হুন সেন, নম পেন শহরের দুর্গত আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করার সময় তাদের মাঝে কম্বল ও জরুরি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে আরো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা