ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ফের সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুথি সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত করেছে।

এর আগে বুধবার ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। ওই হামলায় দুই বিমানবন্দরে তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।

বিমানবন্দর দুটির পাশাপাশি বুধবার সৌদি আরবের তিনটি সামরিক ঘাঁটিতেও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি করেছে হুথি বাহিনী। হামলায় হতাহত হওয়ার খবর প্রকাশের পর হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয় ইয়েমেনের সরকার। এর মধ্যেই ফের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার দাবি সামনে এলো।

সৌদি আরবে ধারাবাহিক হামলার মধ্য দিয়ে তিনজন নিহত হওয়ার খবরের একদিন পর এবং রিয়াদ-সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেওয়ার পর নতুন এই হামলার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। পরের বছর রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথিরা।

তবে ইয়েমেনের দক্ষিণাঞ্চল এখনও হুথিদের নিয়ন্ত্রণের বাইরে। সৌদি আরবের সমর্থনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

দীর্ঘ কয়েক বছর সংঘাতের পর ২০২২ সালে ইয়েমেন ও সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় হুথিরা। তবে সেই শান্তিপূর্ণ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। চলতি বছরের জুলাইয়ে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারও লড়াই চালিয়ে যাচ্ছে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের পাশাপাশি সৌদি আরবও হুথিদের অন্যতম প্রধান প্রতিপক্ষ। চলতি সপ্তাহে এ নিয়ে সৌদি আরবে তিনবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথি বাহিনী।

এদিকে সাম্প্রতিক সংঘাতের কারণে ইয়েমেনের অভ্যন্তরে দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা