দিল্লির যন্তর মন্তরের কাছে সড়কে শুয়ে পড়েন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
দিল্লিতে বিরোধীদের তীব্র আন্দোলন

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর বাতিলের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দলগুলোর আন্দোলন দ্বিতীয় দিনেও এক তীব্র ও নাটকীয় মোড় নিয়েছে।

পুলিশি বাধা ও কড়া নিরাপত্তা ভেদ করে গেরিলা কায়দায় রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গেসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষস্থানীয় বহু নেতাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পূর্বঘোষণা ছাড়াই আজ বুধবার দুপুরে কনট প্লেসের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের আড়ালে একত্রিত হন বিরোধী জোটের সংসদ সদস্যরা। সেখান থেকে অতর্কিতভাবে দুটি বাসে চেপে যন্তর মন্তরের দিকে রওনা দেন তারা। পুলিশি ব্যারিকেড ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে বাসটি অশোক রোডের দিকে এগিয়ে গেলেও একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

পরে গাড়ি থেকে নেমে রাহুল ও প্রিয়াঙ্কারা সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের জোরপূর্বক আটক করতে গেলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। প্রতিবাদস্বরূপ প্রিয়াঙ্কা গান্ধী মাটিতে শুয়ে পড়েন এবং রাহুল গান্ধী রাস্তায় বসে পড়ে প্রতিরোধ গড়ে তোলেন। পুলিশকে তাদের পাঁজাকোলা করে গাড়িতে তুলতে চরম বেগ পেতে হয়।

এর আগে গতকাল মঙ্গলবারও নির্বাচন কমিশন অভিমুখে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন বিরোধী নেতারা। একের পর এক পুলিশি এফআইআর ও মামলার তোয়াক্কা না করে রাহুল গান্ধী গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন যে, যত মামলা বা এফআইআরই করা হোক না কেন, তা তার কাছে একেকটি পদকের মতো।

নির্বাচন কমিশনের পদত্যাগ ও এসআইআর বাতিল না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইন্ডিয়া জোটের পাশাপাশি আগামী ১০ অক্টোবর সিজেপি ও বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনও এই আন্দোলনকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

এদিকে দেশজুড়ে চলা তীব্র জনরোষ এবং গোয়েন্দা সতর্কবার্তার মুখে পড়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রবল চাপের মুখে পড়ে তিনি ইতিমধ্যেই ছত্তিশগড়সহ উত্তর প্রদেশ, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নির্ধারিত একাধিক সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আপাতত দিল্লি ছেড়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা