ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় প্রাণহানির এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

বুধবার (১২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, আল মাখা বন্দরের দক্ষিণে জাহাজটিকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় তিনজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাবিকসহ অন্তত চারজন নিহত হন।

পরে জাহাজটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় দফায় প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল। এতে আরও হতাহতের ঘটনা ঘটে।

হুথিরা দাবি করেছে, সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর কোনো জাহাজে এটিই তাদের প্রথম প্রাণঘাতী হামলা।

গত মাসে সৌদি বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়ে জাহাজ চলাচলের ওপর হামলা শুরু করে হুথিরা। এর ফলে লোহিত সাগর ও আশপাশের জলপথে উত্তেজনা আরও বেড়েছে। হুথিদের কর্মকাণ্ডের পাশাপাশি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইয়েমেনের গৃহযুদ্ধে হুথি ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে।

হুথিরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। রাজধানী সানাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় এডেন থেকে কার্যক্রম পরিচালনা করছে।

বিবিসি ভেরিফাইয়ের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে বাব এল-মান্দেব প্রণালির কাছে একটি ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজ দেখা গেছে। ইয়েমেনের সরকার জানিয়েছে, জাহাজটিতে খাদ্যপণ্য ছিল।

সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটিকে সহায়তা করতে গিয়ে ইয়েমেনি নৌবাহিনীর সদস্যরাও হামলার শিকার হন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

কাছ থেকে তোলা ছবিতে জাহাজটির নাম ‘তিহামাহ’ বলে শনাক্ত করা হয়েছে। জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে লোহিত সাগরের ওয়ার্নার পয়েন্টের কাছে অবস্থান করছে। ভ্যানগার্ড এটিকে তানজানিয়ার পতাকাবাহী জাহাজ হিসেবে শনাক্ত করেছে। তবে মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক একজন মিশরীয় অপারেটর।

সূত্র : বিবিসি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা