ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে কিয়েভ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়া জানিয়েছিল, মার্কিন আলোচকেরা শিগগিরই দুই দেশ সফর করতে পারেন।

রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে আমাদের প্রস্তাবগুলো জানিয়েছি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করতে পারে। পাশাপাশি মস্কোর ওপর চাপ বাড়ানো হলে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে সংঘাতের অবসানে প্রস্তুতি নিতে বাধ্য হবে।

তবে ইউক্রেনের প্রস্তাবের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি জেলেনস্কি।

আলোচনা থমকে আছে

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সর্বশেষ জানুয়ারিতে মস্কো সফর করলেও এখনো কিয়েভ সফর করেননি।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। রাশিয়াও বলছে, তারা সংঘাতের সমাপ্তি চায়। তবে এজন্য ইউক্রেনকে মস্কোর দাবি করা চারটি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সংঘাতের ‘মূল কারণগুলোর’ সমাধান করতে হবে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে নতুন সেনা সমাবেশের অভিযোগ

নিজের ভাষণে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া আগামী মাসের সংসদীয় নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে বড় ধরনের সামরিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, ‘তারা শরতে সংসদীয় নির্বাচনের ঠিক পরেই সৈন্য সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে তারা এমন একটি ধারণা তৈরি করতে চায় যে রুশ জনগণ যুদ্ধকে সমর্থন করছে।’

তবে মস্কোর কর্মকর্তারা এর আগে নতুন করে সেনা সমাবেশের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন।

রাশিয়ার হাতে আটক মার্কিন সেনার মুক্তি

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়া চার বছর আটক থাকার পর সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছে।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণে ৩২ বছর বয়সী গিলম্যানকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে ওয়াশিংটন কোনো বন্দিকে মুক্তি দেয়নি বলেও দাবি করেন তিনি।

সূত্র : আল জাজিরা

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা