আন্তর্জাতিক

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে শঙ্কা বাড়িয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হলে সৌদি আরবের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেলের বাজারে, ফলে জ্বালানির দাম আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) জ্যেষ্ঠ গবেষক মাইকেল স্টিফেন্স বলেছেন, সামরিক হামলা চালিয়ে বাব আল-মান্দেব প্রণালিকে পুরোপুরি নিরাপদ করা সহজ হবে না।

স্টিফেন্স বলেছেন, যদি বোমা হামলা চালিয়ে প্রণালিটি সহজে খুলে দেওয়া যেত, তাহলে হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থাও থাকত না। বাব আল-মান্দেব এখন আরও বেশি অনিরাপদ।

বিশ্লেষকদের মতে, হুথিদের ঘোষিত অবরোধ কার্যকর হলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন থেকে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানির পথ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশটির সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ অবস্থায় সৌদি তেলের ওপর নির্ভরশীল পশ্চিমা ও এশীয় দেশগুলো পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্টিফেন্স সতর্ক করে বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে দেখতে চান, বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।

ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের পর বহু দেশ তাদের কৌশলগত তেল মজুদের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। ফলে নতুন করে তেল সরবরাহে সংকট দেখা দিলে বৈশ্বিক অর্থনীতি আরও বড় ধরনের চাপের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা