ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলার নবম দিন

আন্তর্জাতিক ডেস্ক

টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরের একটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। এ হামলার ফলে বুশেহর প্রদেশের দাশতি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমোজের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন বাহিনীর টানা নবম দফার হামলায় ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনীর গত দুই দিনে তিন সেনা নিহত হয়েছেন। এরপর সোমবার হামলা আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাতের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সর্বশেষ এ হামলাগুলোর লক্ষ্য ছিল, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করা।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশাহর ও ইমাম খোমেনিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এতে আরও জানানো হয়েছে, ইরানের দক্ষিণ উপকূলবর্তী হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের কাছে এবং বুশেহর প্রদেশের খভোরমুজ শহরের কাছেও বিস্ফোরণ ঘটেছে।

আইআরআইবি জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোনারাক ও চাবাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, সর্বশেষ মার্কিন হামলায় আবারও ইরানের দক্ষিণ উপকূলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, তাবরিজে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার শিকার হবে। এর জবাবে ইরানি পক্ষও প্রতিশোধমূলক হামলার কথা বলছে।

ইরানের গণমাধ্যম থেকে জানা যায় , লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা