ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানে মার্কিন বাহিনীর হামলা গড়ালো টানা ৭ম রাতে

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে উপেক্ষা করে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী

গতকাল শুক্রবার সেই অভিযান পার করেছে টানা ৭ম রাত।মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড “সেন্টকম” বাংলাদেশ স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানের জলমাইন পেতে রাখা অংশ দিয়ে চলার সময়ে বিস্ফোররিত হয়েছে দু’টি বিদেশি ট্যাংকার জাহাজ। তবে সেন্টকোমের বার্তায় আইআরজিসির এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সেন্টকমের শুক্রবারের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এছাড়া শুক্রবার প্রদেশের বহু এলাকয় মার্কিন বিমান বাহিনী বোমা বর্ষণ করেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন হরমুজগানের রাজনৈতিক, নিরাপত্তা ও সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি গভর্নর।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।”

ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত অমান্য করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন হামলার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হাশলার ২ দিন পেরোনোর পর ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নিকৃষ্ট।তাই আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

ট্রাম্পের এই বক্ত্যবের পর ১১ জুলাই রাত থেকে এখন পর্যন্ত প্রতি রাতে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে সেন্টকোম।

সূত্র : এএফপি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা