আন্তর্জাতিক

সিরিয়ায় আরো একটি নতুন সামরিক ঘাঁটি করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে আরো একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা। সিরিয়ার তেল সম্পদ কব্জা করার পরিকল্পনা থেকে আমরিকা এই পদক্ষেপ নিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগ জানিয়েছে, সিরিয়ার বিশাল বাদিয়া মরুভূমিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হচ্ছে। কয়েকদিন আগেই সেখানে নির্মাণ সামগ্রী নেয়া হয়েছে। সূত্রগুলো বলছে, ওই সামরিক ঘাঁটির রসদ সরবরাহ যাতে নিরাপদ করা যায় সেজন্য সেখানে সবার আগে বিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরি করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছে, ঘাঁটির নিরাপত্তা রক্ষার জন্য সেখানে কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ গেরিলাদেরও মোতায়েন করা হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-কে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আমেরিকা।

নতুন এ ঘাঁটি নির্মিত হলে দেইর আয-যোর প্রদেশে আমেরিকার চারটি সামরিক ঘাঁটি হবে। এর প্রতিটি ঘাঁটিই সিরিয়ার তেল ও গ্যাসক্ষেত্রের কাছে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, শুধুমাত্র সিরিয়ার তেল সম্পদের জন্য সেখানে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা