আন্তর্জাতিক

ট্রাম্পের চোখে প্রবীণরা ‘অপ্রয়োজনীয়’ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের কড়া সমালোচনা করেছেন দেশটির আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী অন্যতম লড়াইক্ষেত্র হিসেবে পরিচিত দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার ট্রাম্পের সমালোচনা করেন তিনি।

এ সময় প্রবীণদের ব্যাপারে ট্রাম্পের উদাসীনতার তীব্র সমালোচনা করে বাইডেন বলেন, করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করেন প্রেসিডেন্ট।

মহামারি মোকাবিলার কৌশল নিয়ে মার্কিন এ দুই প্রেসিডেন্ট প্রার্থীর মাঝে নীতিগত পার্থক্য রয়েছে। সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন নিজেকে সুপারম্যানের মতো বোধ করছি।

গত ১ অক্টোবর মার্কিন এই প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তিন রাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা নির্বাচনী প্রচারণায় ফেরার অনুমতি দেন তাকে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর গত সোমবার ফ্লোরিডায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে।

নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময়ের আগে এক জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিকসের এক জনমত জরিপ বলছে, ফ্লোরিডায় ডেমোক্র্যাট শিবির ৩ দশমিক ৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে আছে।

২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চলতি বছরের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সাউদার্ন ফ্লোরিডার একটি কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব মেনে সেখানকার প্রবীণ ভোটারদের নিয়ে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। প্রবীণ নাগরিকদের জন্য করোনাভাইরাস হুমকি হিসেবে দেখা দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জো।

প্রবীণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অপ্রয়োজনীয়, আপনারা বিস্মরণযোগ্য, আসলে আপনারা কেউ নন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রবীণদের এভাবেই দেখেন। এভাবেই তিনি আপনাদের দেখেন।-বিবিসি, রয়টার্স

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা