ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জোহরান মামদানির জয়ে ট্রাম্পের হুশিয়ারি

সান নিউজ অনলাইন

নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর এখন কীভাবে নেতৃত্ব দেবেন, সেদিকে মনোযোগ দেওয়া শুরু করেছেন।

বুধবার (৫ নভেম্বর) কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে নির্বাচনের একদিন পরই প্রথম সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

মামদানি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। মামদানির এ জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোরও হুমকি দিয়েছেন। এছাড়াও তিনি একটি ‘ট্রানজিশন টিম’ গঠনের ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে এই জয় অর্জন করেন।

মামদানি শত বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ৩৪ বছর বয়সী রাজনীতিক মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

জয়ের পরই ট্রাম্পের উদ্দেশে কড়া ভাষায় বক্তব্য দেন মামদানিে এতে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট এখন হয়তো বেশ আগ্রহ নিয়েই মামদানির সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে জড়াবেন। নতুন মেয়রের যাত্রা জটিল করতে বহু পথ রয়েছে তার সামনে।

বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাকে ওয়াশিংটনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। যদি সে তা না করে, তাহলে তার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে সফল করতে চাই। আমি শহরটিকে সফল করতে চাই।’ এরপরই দ্রুত মন্তব্য বদলে বলেন, তিনি মামদানি নয়, নিউইয়র্ক সিটিকে সফল করতে চান।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা