ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে নভোচারীর সঙ্গে মহাকাশে পাঠানো হলো ৪টি কালো ইঁদুর

সান নিউজ অনলাইন

নভোচারীদের সঙ্গে প্রথমবারের মতো চারটি কালো ইঁদুরকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ‘লং মার্চ-২এফ’ রকেটের সাহায্যে ‘শেনঝৌ-২১’ মহাকাশযান।

উ ফেই এবং ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং—তারা দুজনই ২০২০ সালে এই মহাকাশ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছিলেন। এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ মহাকাশচারী ঝাং লু (৪৮), যিনি এর আগে ২০২২ সালের ‘শেনঝৌ-১৫’ অভিযানে অংশ নিয়েছিলেন।

এই মিশনের একটি উল্লেখযোগ্য দিক হলো, চারটি কালো ইঁদুরকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানো। চীনের মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো ছোট স্তন্যপায়ী প্রাণী নেওয়া হয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই ইঁদুরগুলোকে মহাকাশে পাঠানো হয়েছে।

‘শেনঝৌ-২১’ অভিযানের নভোচারীরা দায়িত্ব গ্রহণ করবেন ‘শেনঝৌ-২০’ দলের কাছ থেকে, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে ‘তিয়ানগং’ নামের চীনা মহাকাশ স্টেশনে অবস্থান ও কাজ করেছেন। ‘শেনঝৌ-২০’ দলের সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবেন।

‘শেনঝৌ’ সিরিজের মহাকাশযানগুলোতে সাধারণত তিনজন নভোচারী ছয় মাসের জন্য মহাকাশে অবস্থান করেন। এই কর্মসূচিতে অভিজ্ঞ নভোচারীদের পাশাপাশি ক্রমে তরুণ প্রজন্মকেও সুযোগ দেওয়া হচ্ছে।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য গড়ে ওঠা চীনের এই মহাকাশ স্টেশনের এটি সপ্তম মানববাহী মিশন। এই অভিযানের মাধ্যমে ৩২ বছর বয়সী উ ফেই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন এবং তিনি চীনের ইতিহাসে মহাকাশে পাঠানো সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

সান নিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা