ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলা ক্যাথরিন এখন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট

সান নিউজ অনলাইন

ক্যাথরিন আলোচনায় আসেন গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ এবং ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ক্যাথরিন কনলি এখন আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট।

রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এ নির্বাচনে তাকে উগ্র বামপন্থি দলগুলো সমর্থন দিয়েছিল।

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৮ বছর বয়সী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৩ শতাংশ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনে গেল দলের হিদার হামফ্রেস পেয়েছেন ২৯ শতাংশ ভোট। তথ্য: বিবিসি।

বিজয়ের পর ভক্ত ও সমর্থকদের উদ্দেশে কনলি বলেন, “আমি শান্তি ও নিরপেক্ষতার বার্তা ছড়িয়ে দিতে চাই। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক হুমকি নিয়ে কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি নতুন আয়ারল্যান্ড গড়তে চাই, যেখানে সবার মূল্যবোধের সম্মান থাকবে।”

আইরিশ পার্লামেন্টের প্রধান বিরোধীদল সিন ফেইনও কনলির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে। দলের সভাপতি মেরি ম্যাকডোনাল্ড বলেন, “এই জয় শুধু কনলির নয়, এটি বিরোধীদেরও জয়।”

ইউরোপীয় ইউনিয়নপন্থি আয়ারল্যান্ডে দাঁড়িয়ে কনলি ইইউর নীতি ও সামরিক ব্যয় বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন। এজন্য তিনি বামপন্থি রাজনৈতিক গোষ্ঠীগুলোর শক্ত সমর্থন পান।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, কনলির সমর্থকদের অনেকে গাজা যুদ্ধ ও পশ্চিমা দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেন। কনলির পূর্বসূরি প্রেসিডেন্ট মাইকেল হিগিনসও ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা