গাজা যুদ্ধবিরতি চুক্তিতে গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র-মিশর-কাতার-তুরস্ক  

সান নিউজ অনলাইন 

বন্দি বিনিময় সম্পন্ন, ট্রাম্প বললেন -“মধ্যপ্রাচ্যের জন্য মহান দিন”

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক একটি যৌথ চুক্তিতে সই করেছে। সোমবার মিশরের শার্ম এল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবদেল ফাত্তাহ আল-সিসি ও অন্য দুই দেশের শীর্ষ নেতা।

চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক থাকা শেষ ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল ১,৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে ছেড়েছে। এছাড়া হামাস ২৭টি মরদেহ ও ২০১৪ সালের যুদ্ধে নিহত এক ইসরায়েলি সেনার দেহাবশেষ ফেরত দিতে সম্মত হয়েছে।

চুক্তিপত্রে শান্তি, সহনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতি তুলে ধরে ট্রাম্প বলেন, “আজ মধ্যপ্রাচ্যের জন্য একটি মহান দিন... এই দলিল যুদ্ধবিরতির নিয়ম নির্ধারণ করবে।” তিনি আরও বলেন, “এই যুদ্ধের অবসান শুধু ইসরায়েল নয়, ফিলিস্তিনিদের জন্যও স্বস্তির।”

এ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে উভয় পক্ষ পরোক্ষভাবে চুক্তির মূল বিষয়ে সম্মতি দিয়েছে।

হামাস মুখপাত্র হাযেম কাসেম আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েল যেন যুদ্ধবিরতি না ভাঙে, তা নিশ্চিত করতে নজরদারি বজায় রাখতে।

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৭ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা