ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর। শর্ত থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

ওই কর্মকর্তা আরো বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। মিশর অংশ আমাদের জানিয়েছে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।

হামাস তার অবস্থানে অনড়, যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে। ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয়’।

ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পন অন্তর্ভুক্ত।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারো গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরো চার হাজার ১১৫ জন আহত হয়েছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা