ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
কাটজের দাবি

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একটি গোয়েন্দা নথি প্রকাশ করে তিনি দাবি করেছেন, ইসরায়েলকে দুই বছরের মধ্যে ধ্বংস করতে ২০২১ সালে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে হামাস নেতারা ইরানকে দিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রবিবার (৬ এপ্রিল) একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছেন।

ওই নথিতে দাবি করা হয়, ইসরায়েলকে ধ্বংস করার জন্য হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মুহাম্মদ দেইফ ২০২১ সালের জুন মাসে ইরানের আইআরজিসি কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানিকে লেখা এক চিঠিতে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছিল।

এক ভিডিওতে ইসরায়েল কাটজ বলেন, ‘আমি এখানে প্রথমবারের মতো একটি নথি প্রকাশ করছি যা গাজায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুড়ঙ্গে পাওয়া গেছে। যেখানে ইরানের সঙ্গে ইয়াহিয়া সিনওয়ার এবং মুহাম্মদ দেইফের সরাসরি সম্পর্ক ছিল বলে প্রমান পাওয়া যায়। এটি ছিল হামাসের ইসরাইয়েকে ধ্বংস করার পরিকল্পনায় ইরানের সমর্থনের অংশ।’

তিনি আরও বলেন, নথিতে, তারা (হামাস নেতারা) ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডারকে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার জন্য ৫০০ মিলিয়ন ডলার হস্তান্তর করতে বলেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামাস তাদের লক্ষ্য অর্জনের জন্য দুই বছর ধরে ইরানের কাছ থেকে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার দাবি করেছে।

তিনি বলেন, চিঠিতে ইরানকে উদ্দেশ্য কেরে হামাস জানায়, ‘আমরা আত্মবিশ্বাসী যে এই দুই বছরের শেষে, অথবা এই সময়কালে, সৃষ্টিকর্তা ইচ্ছায় আমরা এই দানব রাষ্ট্রের মূলোৎপাটন করবো এবং আমাদের জাতির ইতিহাসের এই অন্ধকার সময়ের অবসান ঘটাবো।’

কাটজ বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক থেকে বিরত রাখার জন্য ইসরায়েল যথাসাধ্য চেষ্টা করবে। সেইসঙ্গে তাদের প্রক্সিদের পরাজিত না করা পর্যন্ত এই অঞ্চলে হামলা অব্যাহত থাকবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। হামলায় অন্তত এক হাজার ২০০ ইসরাইলি নিহত হন। সেইসঙ্গে দুই শতাধিক ব্যক্তিকে হামাস জিম্মি করে। সেইদিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা