আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ ধনকুবের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ মিলিয়নেয়ার বা ধনকুবের। একইসঙ্গে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল ছেড়েছেন ৮৩০০ প্রযুক্তি কর্মীও। ২০২৩ সালের অক্টোবর থেকে পরের বছরের জুলাই মাসের মধ্যে দেশটি ছেড়েছেন তারা। বুধবার (৯ এপ্রিল) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গত বছর গাজার যুদ্ধের ফলে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় অন্তত ১৭০০ মিলিয়নেয়ার ইসরায়েল ত্যাগ করেছেন। ব্রিটিশ অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে তেল আবিব ও হার্জলিয়ায় মিলিয়নেয়ারের সংখ্যা ছিল ২৪ হাজার ৩০০, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ জনে।

যদিও ওই প্রতিবেদনে তাদের প্রস্থানের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে পূর্বের ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে— গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনেক ইসরায়েলি দেশত্যাগ করেছেন। এছাড়া ২০২৪ সালে বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ ইসরায়েলের ক্রেডিট রেটিং এ প্লাস (A+) থেকে কমিয়ে এ (A) করেছে।

পৃথক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর দেশটির প্রযুক্তিখাতে কর্মরত অন্তত ৮ হাজার ৩০০ কর্মী দেশ ছেড়েছেন। ইসরায়েল ইনোভেশন অথরিটির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত প্রযুক্তি কর্মীদের ইসরায়েল ছেড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এটি ইসরায়েলের মোট প্রযুক্তি খাতের কর্মশক্তির প্রায় ২.১ শতাংশ। শুধু ২০২৪ সালেই এই খাত থেকে প্রায় ৫ হাজার কর্মী ছেড়ে গেছেন, যা অন্তত এক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য ধস।

সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হাই-টেক খাতে কর্মরত মোট জনবল ২০২৩ সালের তুলনায় ১.২ শতাংশ কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৪৭ জনে। এ থেকে বোঝা যায় ইসরায়েলি প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কর্মী বিদায় নিয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে ইসরায়েলি হাই-টেক কোম্পানির কর্মীদের মধ্যে অর্ধেকের বেশি দেশের বাইরে অবস্থান করছেন। দেশটির বাইরে কর্মরত ইসরায়েলি প্রযুক্তি কর্মীর সংখ্যা ৪ লাখ ৪০ হাজার, যা দেশে থাকা কর্মীদের (৪ লাখ) তুলনায় বেশি।

ইসরায়েল ইনোভেশন অথরিটির সিইও দ্রোর বিন বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে—হাই-টেক শিল্পে কেন্দ্রীভূত ও ধারাবাহিক বিনিয়োগ অত্যন্ত জরুরি। কারণ এটি ইসরায়েলি অর্থনীতির মূল প্রবৃদ্ধির ইঞ্জিন। তিনি প্রযুক্তি কর্মীদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল, গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকটের কারণে বহু ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা