সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ইসরাইলের পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে ইসরাইলিদের বড় পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

আরও পড়ুন : ট্রাম্পের শপথ আজ

রোববার (১৯ জানুয়ারি) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেনারেল ইসমাইল কানি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর ১৫ মাস ধরে সীমাহীন নৃশংসতার পর, নির্মম, রক্তপিপাসু এবং শিশুহত্যাকারী ইহুদিবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ইসরাইলি সরকারের ওপর আরোপিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে অতীতে ফিলিস্তিনিরা যে সমস্ত ধারার ওপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন : ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

কানি আরও বলেন, ইহুদিবাদী সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা (রোববার) উন্মোচিত হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা