সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলা সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

রোবার (১৭ নভেম্বর) সকালের দিকে পুলিশ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের হাতে এ ৩ জন গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

আরও পড়ুন: গাজাজুড়ে হামলা চলছেই, নিহত ৪৩

তবে গ্রেফতারদের নাম-পরিচয় ও জাতীয়তা সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি এই বিবৃতিতে; বরং এ প্রসঙ্গে বলা হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগামী অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর সিজারিয়ায়। শনিবার সন্ধ্যায় ঐ বাড়ি লক্ষ্য করে ২টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিলো। নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্য সেই সময় বাসভবনটিতে ছিলেন না। তার বাসভবনেরও তেমন কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ বোমা ২ টি গিয়ে পড়েছে বাড়ির বাগানে।

আরও পড়ুন: মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

নেতানিয়াহুর এই বাসভবনটিতে এবারই যে ১ম হামলা ঘটল এমন নয়। তার আগে গত (২০ অক্টোবর) এই বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ঐ হামলায় বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হলেও নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্যের কিছু হয়নি। কারণ সেবারও তারা কেউ বাড়িতে ছিলেন না।

কিন্তু শনিবারের ঘটনার জন্য সরকারবিরোধী বিক্ষোভকারীরা দায়ী বলে ধারণা করা হচ্ছে সাধারণভাবে। এদিকে ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা বার্তাসংস্থা এএফপিকে এই প্রসঙ্গে জানান, “প্রধানমন্ত্রীর বাসভবনের সীমানা প্রাচীর, সংলগ্ন বিভিন্ন সড়কে উসকানিমূলক স্লোগান ও বার্তা লেখা হয়েছে। আমি নিশ্চিত যে এ সকল স্লোগানের সাথে এই বোমা নিক্ষেপের সম্পর্ক রয়েছে।”

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা