সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মিল্টনের তাণ্ডব, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী হারিকেন মিল্টনের আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। এই ভয়াবহ ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বৈরুতে বিমান হামলা, নিহত ২২

স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঝড়টি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ক্যাটাগরি ৩ মাত্রার এই ঝড়। এর বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কি এলাকায় প্রথম আঘাত হানে ঝড়টি, যা টাম্পা উপসাগরের দক্ষিণে অবস্থিত।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছেন, বৃহস্পতিবার সকালের দিকে ঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি ১-এ নেমে আসলেও তখনো ১৫০ কিলোমিটার গতিবেগে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিল। ঝড়টি পশ্চিম থেকে পূর্বে ফ্লোরিডার পুরো ভূখণ্ড অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে।

ঝড়ের আঘাতে সেন্ট পিটার্সবার্গে বেশ কয়েকটি ক্রেন ভেঙে পড়েছে। এর মধ্যে একটি ক্রেন ফ্লোরিডার বৃহত্তম সংবাদপত্র টাম্পা বে টাইমসের অফিস ভবনে ভেঙে পড়ে। এতে ভবনটির একাংশে বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ছাড়া টাম্পা বে রেইস বেসবল দলের ঘরের মাঠ ট্রপিকানা ফিল্ডের ছাদও উড়ে গেছে।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন হান কাংক

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস জানিয়েছেন, ঝড়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল টাম্পা উপসাগরীয় এলাকা। তবে আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম। ঝড়ের প্রভাবে কিছু এলাকায় ৪৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

হারিকেন মিল্টনের আঘাতে রাজ্যের বিভিন্ন অংশে প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিয়েস্তা কি এবং সারাসোটা কাউন্টির মতো উপকূলীয় অঞ্চলে ঝড়ের কারণে আট থেকে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।

মিল্টনের আগে দক্ষিণ ফ্লোরিডাজুড়ে অন্তত ১৯টি টর্নেডো আঘাত হানে, যার ফলে সেন্ট লুসি কাউন্টিতে চারজনের মৃত্যু হয়।এসময় ১২৫টিরও বেশি বাড়ি ধ্বংস হয় বলে জানিয়েছেন ফ্লোরিডার জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি। সূত্র: আল-জাজিরা

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা