সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশি দুই দেশের মাঝে তীব্র উত্তেজনার মাঝে লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: ইথিওপিয়ায় নৌকাডুবিতে নিহত ১২

সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই হামলায় লেবাননে অন্তত দুজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়। এই হামলার পর প্রথমবারের মতো লেবাননে প্রাণঘাতী রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি।

আরও পড়ুন: ইসরায়েলে রকেট হামলা, নিহত ১২

রোববার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা সরকারকে গোলান মালভূমিতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দিয়েছে। তবে হিজবুল্লাহ গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মাঝে প্রতিনিয়ত আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এছাড়া গত এপ্রিলে ইসরায়েল ও ইরানের মাঝে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এই সংঘাত পুরো অঞ্চলজুড়ে বিমান ও জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে। সূত্র: আলজাজিরা, রয়টার্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা