সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টার সিটির একটি পার্কে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলের হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রচেস্টার পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হামলার খবর পেয়ে তারা ম্যাপলউড পার্কে পৌঁছান। সেখানে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। অনেকেই সেখানে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : এবার লেবানন-ইসরায়েলে যুদ্ধের আশঙ্কা

ক্যাপ্টেইন গ্রেগ বেলো জানান, গোলাগুলিতে প্রাপ্তবয়স্ক একজন নিহত হয়েছেন। তার বয়স ২০য়ের কোঠায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। অপর পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে ঠিক সেখানেই একটি পার্টি হচ্ছিল বলে জানা গেছে। বেশ কয়েকটি এলাকার ‍পুলিশ সদস্যরা গোলাগুলির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান।

আরও পড়ুন : ইসরায়েলে রকেট হামলা, নিহত ১২

বেলো আরও বলেন, এই মুহূর্তে আমরা ঠিক জানি না যে কতজন ব্যক্তি গুলি চালিয়েছিল। এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলে ঘটনার তদন্ত করছি।

এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ। কারও কাছে গোলাগুলির ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় ম্যানহাটন থেকে প্রায় ৩৪০ মাইল দূরে অবস্থিত রোচেস্টার শহরটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা