সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল গুরোতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে আরও অর্ধশতাধিক নিহত হয়েছেেএবং শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) ১ প্রতিবেদনে এ সকল তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া

এ সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, শনিবার (২৭ জুলাই) সকাল হতে মধ্য গাজার দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় ৫৩ জন নিহত হয়েছে। এতে আরও ১৮৯ জন আহত হয়েছেন। এরই মধ্যে দেইর আল-বালাহ শহরের কাছে ১টি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। ঐ স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ সময় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন। তাছাড়াও স্কুলটিতে অবস্থানরত আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: ধূলিঝড়ে গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ৪

অপরদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেন, খাদিজা স্কুলের ভেতরে হামাসের ১টি নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল। এ সময় স্কুলটিকে হামাস হামলার নির্দেশ, পরিকল্পনা করার ও অস্ত্র মজুত করে রাখার গোপন স্থান হিসেবে ব্যবহার করছিল।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, এই হামলায় নিহতরা হামাসের কেউ না বরং সবাই-ই বেসামরিক নাগরিক। এমনকি, তাদের মধ্যে বেশিরভাগই শিশু। ১টি ভিডিও যাচাই করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও বলেন, হামলায় আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে দেখা যায়।

এদিকে টেলিগ্রামে দেওয়া ১ বিবৃতিতে হামাস জানান, হামলার স্কুলটি আমরা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছি- এই খবরটি মিথ্যা। ইসরায়েল ইচ্ছা করেই সেখানে হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছেন বাস্তুচ্যুত-অসুস্থ ও আহত মানুষজন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুন: গায়েমির আঘাতে ফিলিপাইনে নিহত ২০

মোস্তফা রাফাতি নামে ১ প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, হঠাৎ বিকট বিস্ফোরণে আমি কেঁপে উঠি ও মাটিতে পড়ে যাই। এব পরে কোনো রকমে উঠে দৌড়ে স্কুলের ভেতরে যাই এবং সেখানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখি। এইড ভয়ানক ১ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।

গত বছরের শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় বর্বর বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এ সময় তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৯,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা