সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত ৪ দিনে সেখানে বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: হামলা থেকে বাঁচতে কারাগারে গাজাবাসী

উল্লেখ্য, খান ইউনিসে অভিযানের জন্য গত সোমবার সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের বাড়িঘর ও এলাকা ত্যাগের নির্দেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নির্দেশে বলা হয়েছে, যদি শহরের পূর্ব ও মধ্যাঞ্চলের লোকজন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা ত্যাগ না করেন, তাহলে সেই অবস্থাতেই অভিযান শুরু করবে ইসরায়েলি সেনারা।

আলজাজিরার প্রতিবেদক বলেছেন, খান ইউনিসের বিভিন্ন সড়কে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের অনেকে বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে কিছুই আনতে পারেননি।

গাজায় এখন প্রচণ্ড গরম। তারা তাপে পুড়ছেন, সুপেয় পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে সেখানে। সূত্র : আলজাজিরা

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা