সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজা থেকে ৫ জিম্মির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েল থেকে অপহৃত ৫ জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আরও পড়ুন: ইসরাইলের হামলায় নিহত ১২৯

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

আইডিএফের বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ৫ লাশের মধ্যে একটি মায়া গোরেন (৫৬) নামের এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরায়েলের নিরওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৪ মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যের।

তাদের লাশ দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে উদ্ধার করেছে আইডিএফ এবং এ অঞ্চলে ইসরায়েলি বাহিনী এ সপ্তাহে নতুন করে অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ এখনো রয়েছেন হামাসের হাতে। ভয়াবহ সেই হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের সেই অভিযান এখনো চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

আরও পড়ুন: ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ২২৯

যে ৫ জিম্মির লাশ উদ্ধার হয়েছে, তারা হামাসের কব্জায় থেকে রয়ে যাওয়া ১২০ জন জিম্মিদের মধ্যে অন্যতম।

আটকে থাকা জিম্মিদের উদ্ধার এবং গাজায় অভিযান বন্ধের জন্য গত অক্টোবর থেকেই সেখানে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার- এই তিন দেশ এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে।

গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সংলাপ বন্ধ ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা