সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

তাপপ্রবাহে নয়াদিল্লিতে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির ওপর দিয়ে যে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার জেরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে সেখানে।

আরও পড়ুন: আসামে ভয়াবহ বন্যা

আবহওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে রাজধানীর দিনের বেলায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখছেন দিল্লির বাসিন্দারা।

প্রচণ্ড গরমে হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রতিদিনই দিল্লির হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন লোকজন। যে ৫ জন মারা গেছেন, তাদের মৃত্যুও হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

এই গরমকে আরও অসহনীয় করে তুলেছে বিদ্যুৎ ও পানির সংকট। ২ কোটি মানুষ অধুষিত দিল্লির রাজ্য সরকার সূত্রে জানা গেছে, গরমের কারণে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ-পানির চবাহিদা বেড়েছে রেকর্ড পরিমাণে এবং জনগণের এই চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে দিল্লির রাজ্য সরকার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা