সংগৃহীত
আন্তর্জাতিক

চীনকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে ফের মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেআইনিভাবে আটক, জোরপূর্বক গুম, নির্যাতন এবং দুর্ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

আরও পড়ুন : লিবিয়া উপকূলে ১০ অভিবাসী নিহত

সোমবার (১৭ জুন)তিব্বত সফর ও চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর এই আহ্বান জানিয়েছে ইইউ’র একটি প্রতিনিধিদল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। সেখানে দেশটির জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ের মানবাধিকার পরিস্থিতিকে ‘খুব গুরুতর’ বলে অভিহিত করেছে।

আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৩

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ তার প্রতিবেদনে চীনে মানবাধিকার রক্ষক, আইনজীবী ও সাংবাদিকদের ওপর ক্র্যাকডাউনের কথা উল্লেখ করেছে। বেআইনিভাবে আটক, জোরপূর্বক গুম, নির্যাতন এবং দুর্ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চীনকে মানবাধিকার লঙ্ঘন তদন্ত ও তা বন্ধ করার অনুরোধ করেছে ইইউ।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা