সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ট্রেন ও মালগাড়ির মধ্যে সংঘর্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : সৌদিতে অন্তত ১৯ হজযাত্রী নিহত

সোমবার (১৭ জুন) দার্জিলিং থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের ট্রেনটি। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : সিকিমে আটকে পড়াদের উদ্ধারে বিলম্ব

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলা প্রশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন : ঈদ আনন্দ নেই গাজায়

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনাস্থলে রেলওয়ে ও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়ই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালায়ও। কেন্দীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক এক্সবার্তায় জানিয়েছেন দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবারকে আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা